Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গলাচিপায় কলেজছাত্র হত্যার দুই আসামি গ্রেফতার

BN DESK
24 March 2024, 06:48 PM পড়তে ১ মিনিট
গলাচিপায় কলেজছাত্র হত্যার  দুই আসামি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি : গলাচিপায় কলেজছাত্র জিসান ডাক হত্যার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাপ্পি চৌকিদার (১৮) দক্ষিণ চরবিশ্বাস গ্রামের হারুন চৌকিদারের ছেলে এবং মাহিন সিয়ালি (১৮) একই গ্রামের মোশারেফ সিয়ালির ছেলে। গোপন সংবাদে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ভোলার দক্ষিণ আইচ্চা থানা এলাকা থেকে বাপ্পিকে পুলিশ এবং শনিবার রাতে বান্দরবন জেলার আর্মিটিলা এলাকা থেকে র‌্যাব মাহিনকে গ্রেফতার করে। নিহত জিসান চরবিশ্বাস কে আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ৮ মার্চ দক্ষিণ চরবিশ্বাস বটতলা বাজারে কিশোর গ্যাংয়ের সদস্যরা জিসানের ওপর হামলা করলে ১৯ মার্চ তার মৃত্যু হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান বলেন, আসামি বাপ্পিকে রোববার কোর্টে প্রেরণ করা হয়েছে। অপর আসামি মাহিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

গলাচিপায় কলেজছাত্র হত্যার দুই আসামি গ্রেফতার

B
BN DESK | 24 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার