Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গলায় বেলুন আটকে ৭ মাসের শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 05:44 AM পড়তে ১ মিনিট
গলায় বেলুন আটকে ৭ মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বড় ভাইয়ের জন্মদিনে গলায় বেলুন আটকে রাফসা নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাফসা ওই এলাকার রনি মিয়ার মেয়ে।

 

বারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল আলম গলায় বেলুন আটকে রাফসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার শিশু রাফসার বড় ভাই ইহানের ৪র্থ জন্মদিন ছিল। এ উপলক্ষে পরিবারের সদস্যরা ইহানের জন্মদিন পালনের প্রস্তুতি নেন। সেই অনুয়ায়ী রাত সাড়ে ৮টার দিকে ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে ঘর সাঁজাতে ব্যস্ত ছিলেন।

এদিকে, শিশু রাফসা খাটের ওপর বসে খেলছিল। এ সময় সবার অজান্তে মুখে বেলুন ঢুকিয়ে দেয়, যা দুর্ঘটনাক্রমে গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জন্ম দিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গলায় বেলুন আটকে ৭ মাসের শিশুর মৃত্যু

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার