Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গলায় ‘লিচুর বিচি’ আটকে শিশুর মৃত্যু 

BN DESK
04 September 2026, 06:44 AM পড়তে ১ মিনিট
গলায় ‘লিচুর বিচি’ আটকে শিশুর মৃত্যু 

মফস্বল ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি’ আটকে শ্বাসরুদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর।

নিহত চার বছরের রবিউল ইসলাম ওই গ্রামের রেজাউলের ছেলে।পারিবারের বরাতে চিকিৎসক হুমায়ুন আহমেদ বলেন, শিশুটি রাত আনুমানিক ৮টার দিকে লিচু খাচ্ছিল। এ সময় লিচুর সঙ্গে থাকা বিচিও গিলে ফেলে সে। কিন্তু তা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি ছটফট শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়।

পরে চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে ৯টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু রবিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর এ ধরনের ছোট ফল বা খাবার শিশুদের খাওয়ানোর সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গলায় ‘লিচুর বিচি’ আটকে শিশুর মৃত্যু 

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার