Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাংনীতে অন্যকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ ৩ জন আটক

BN DESK
04 September 2026, 11:36 AM পড়তে ১ মিনিট
গাংনীতে অন্যকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ ৩ জন আটক

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে ওয়ান শুটারসহ তিনজনকে আটক করেছে সিপিসি-৩ র‍্যাব-১২ সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভােররাতে ছাতিয়ান গ্রামের ওমর আলীর ছেলে রতন আলীর বাড়ির আঙ্গিনা থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে র‌্যাবের একটিদল তাদের আটক করে।

আটককৃতরা হলেন-জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০), একই গ্রামের আলী হােসেনের ছেলে জিনারুল ইসলাম (২৫) ও মৃত হেলাল উদ্দীনের ছেলে শামীম আজাদ ওরফে বাবুল (৩৮)।

ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হক জানান,গােপন তথ্যের ভিত্তিতে ছাতিয়ান গ্রামের ওমর আলীর ছেলে রতন আলীর বাড়ির আঙ্গিনায় স্থাপনকৃত ছাগল ঘরের নিকটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। শক্রতাবশত ফাঁসানোর জন্য বাড়ির মালিক রতন আলীর ছাগলের ঘরের দক্ষিণ পশ্চিম কোনে মাটির নিচে শুটারগানটি পুঁতে রেখেছিল তথ্যদাতা। এ ঘটনায় তথ্যদাতাকে আটক করা হয়। পরে তার সাথে জড়িত আরাে ২জনকে আটক করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে, আটককৃত তরিকুল ইসলামের সাথে বাড়ির মালিক রতন আলীর পূর্ব থেকে বিরােধ চলছিল। এবং তাদের বিরােধের কারণে মামলাও চলমান। এমন সূত্র ধরে পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত অস্ত্র রতন আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে মাটির নিচে পুতে রেখেছিল আটককৃত ৩জন। আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামতের আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গাংনীতে অন্যকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ ৩ জন আটক

B
BN DESK | 20 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার