Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাংনীতে পৃথক দুটি বাড়ির প্রবেশ পথ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

BN DESK
02 September 2026, 04:24 AM পড়তে ১ মিনিট
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
 
আজ বুধবার (২৯ জুলাই) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করেছে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।
 
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের নাজিমুদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রবেশ পথে রাতের আঁধারে কে বা কাহারা কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোমা সদস্যবস্তু দেখতে পায় বাড়ির সদস্যরা। পরে খবর দেওয়া হয় পুলিশকে।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ চৌধুরী জানান, বাড়ির প্রবেশপথে বোমা সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পানি ভর্তি বালতিতে করে বোমা সাদৃশ্য বস্তুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বোমা সাদৃশ্য বস্তু রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করা হচ্ছে।
এলাকা: মেহেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গাংনীতে পৃথক দুটি বাড়ির প্রবেশ পথ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

B
BN DESK | 29 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার