Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
03 September 2026, 05:51 PM পড়তে ১ মিনিট
গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাভেদ আলী (১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া-কচুইখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে। জাভেদ আলী কসবা গ্রামের শাহিন আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ভাটপাড়া ও কচুইখালির মধ্যেবর্তী জায়গায় মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে জাভেদ আলী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 31 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার