Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

BN DESK
03 September 2026, 03:52 AM পড়তে ১ মিনিট
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে  দিনমজুরের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে সাখাওয়াত আকন (৪৭) নামে এক দিনমজুর মারা গেছেন। গাছে উঠে ডাল কাটার সময় পাশের বিদ্যুতের তারের সঙ্গে ডালের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ছিটকে নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ সোমবার  (২ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাখাওয়াত আকন ওই গ্রামের গণি আকনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, সাখাওয়াত আকন সকাল ৭টার দিকে গ্রামের মোতালেব তালুকদারের বাড়ির একটি গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

শরণখোলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই সাখাওয়াতের মৃত্যু হয়েছে

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

B
BN DESK | 02 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার