Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, আহত ৪

BN DESK
03 September 2026, 03:27 AM পড়তে ১ মিনিট
গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, আহত ৪

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উড়ে গেছে বাসের ছাদ। এরপর রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে ‘এফকে ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে শৈলকূপা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

এতে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। তখন বাসটির ছাদ গাছে ধাক্কা খেয়ে ভেঙে গাছের ডালে ঝুলে থাকে ।

এরপর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় চারজন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, আহত ৪

B
BN DESK | 24 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার