Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাছের সাথে গলায় গামছা প্যাঁচানো বৃদ্ধের লাশ উদ্ধার

BN DESK
02 September 2026, 12:50 PM পড়তে ১ মিনিট
গাছের সাথে গলায় গামছা প্যাঁচানো বৃদ্ধের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামে ছাবা নদীর পাড় থেকে গাছের সাথে গলায় গামছা প্যাঁচানো সাজিদ মিয়া (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) সকালে ঘাস কাটতে গিয়ে কয়েকজন যুবক তার লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। 

সাজিদ মিয়া উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, সাজিদ মিয়া ৫ সন্তানের জনক। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা। তিনি চতুল বাজারে সিএনজি স্টেশনে চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। রোববার সন্ধ্যায় হরাতৈল এলাকায় ওয়াজ মাহফিলের বাজারে যান। রাতে বাড়ি ফেরেনি। আজ তার লাশ গাছের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসীর দাবি,  দুর্বৃত্তরা সাজিদ মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নদীর ধারে ফেলে যায়। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকা: সিলেট জৈন্তাপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গাছের সাথে গলায় গামছা প্যাঁচানো বৃদ্ধের লাশ উদ্ধার

B
BN DESK | 11 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার