Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল 

BN DESK
10 October 2025, 09:13 PM পড়তে ১ মিনিট
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল 

নিউজ ডেস্ক:  ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশাল  নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি পালিত হয়। 

এদিন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, স্বাধীনতা ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখা বিক্ষোভ মিছিল করে। তারা পৃথকভাবে মিছিল করেন। মিছিলগুলো বরিশাল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

আজ সকাল ১১টার দিকে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিতে স্বাধীনতা ফোরামের ব্যানারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে মিছিল বের হয়। দুপুর ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের করে বরিশাল ফর এভার লিভিং সোসাইটি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

স্বাধীনতা ফোরামের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন- গণহত্যাকারী নেতানিয়াহু ও তার দোসরদের বিরুদ্ধে খোদ ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ চলছে। বিভিন্ন দেশ ও ব্যক্তি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করছে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ যাতে দ্রুত ব্যবস্থা নেয় সে দাবি জানান বক্তারা। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল 

B
BN DESK | 12 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার