Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গুড় দুধের পাটিসাপটা তৈরির রেসিপি

BN DESK
04 September 2026, 02:10 AM পড়তে ১ মিনিট
গুড় দুধের পাটিসাপটা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : শীত এলেই ধুম পড়ে যায় বাড়িতে বাড়িতে নানা রকম পিঠা তৈরির। পাটিসাপটা, পুলি পিঠা, দুধপুলি, চিতই বা ভাপা পিঠা সবই খেয়েছেন নিশ্চয়। এবার বানাতে পারেন একটু অন্যরকম স্বাদের পিঠা। রইল রেসিপি।

উপকরণ: চালের গুঁড়া ৩/৪ কাপ, সুজি ১/২ কাপ, লবণ ১/৪ চা-চামচ, মিহি চিনি ১/২ কাপ, দুধ আড়াই কাপ, ক্ষীর সন্দেশ পরিমাণমতো, ভাজার জন্য ঘি বা তেল, পানি ১/৪ কাপ, দুধ ১/২ লিটার এবং পাটালি গুড় ১০০ গ্রাম।

 

প্রণালী: একটি পাত্রে চালের গুঁড়া, সুজি, লবণ এবং চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটিতে অল্প অল্প করে দুধ দিয়ে ফেটাতে থাকুন। যতক্ষণ না একটি ঘন ব্যাটার তৈরি হচ্ছে। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিন।

এবার ফ্রাইংপ্যানে কিছুটা পানি দিন, তারপর দুধ নিয়ে হালকা করে জ্বাল দিতে থাকুন। মিনিট দশেক রাখার পর তাতে পাটালি গুড় দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়তে থাকলে পাটালি গুড় সম্পূর্ণভাবে দুধে মিশে যাবে। তারপর দুধ আবার লো ফ্লেমে ফুটিয়ে ঘন করে নিন।

এবার ফ্রাইংপ্যানে ঘি কিংবা তেল ব্রাশ করে নিন। অল্প ব্যাটার নিয়ে প্যানের উপর গোল করে ছড়িয়ে দিন। গোল সাপটা অল্প কাঁচা থাকতেই তার উপর ক্ষীর দিয়ে দিন। তারপর পাটিসাপটার মতো করে ভাজ করে নিন। সবকটি তৈরি হয়ে গেলে একে একে সাবধানে গুড় মেশানো ঘন দুধে দিয়ে আবার জ্বাল নিন। ব্যস তৈরি মজার গুড় দুধের পাটিসাপটা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

গুড় দুধের পাটিসাপটা তৈরির রেসিপি

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার