Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 03:48 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : খুলনায় গৃহকর্মী মিলন চন্দ্র দাশের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভুক্তভোগীর মা মিনতি রানী বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। পরে অভিযুক্ত এএসআই ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গৃহকর্মী মিলনের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খুলনার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। একই দিন বিকেলে এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে থানা হেফাজতে নেওয়া হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নরসিংদীর মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের মেয়ে মিলন চন্দ্র দাশ গত পাঁচ বছর ধরে এএসআই সঞ্জয় মিত্রের বাসায় গৃহপরিচারিকার কাজ করছিলেন। অভিযোগ অনুযায়ী, বুধবার তরকারি পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পপি মিত্র গৃহকর্মী মিলনকে মারধর করেন এবং তার শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকা দেন। এতে সে গুরুতরভাবে আহত হন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে পুলিশ ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মিলনের মা খুলনায় এসে থানায় মামলা দায়ের করেন।

ওসি রফিকুল ইসলাম আরও জানান, মামলার পর সঞ্জয় মিত্র ও পপি মিত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, প্রাথমিকভাবে অভিযুক্তরা গৃহকর্মী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করেছিলেন। তবে অভিযোগের সত্যতা পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

B
BN DESK | 18 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার