Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গৃহবধূকে হত্যা করে সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতি 

BN DESK
04 September 2026, 02:56 AM পড়তে ১ মিনিট
গৃহবধূকে হত্যা করে সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতি 

মফস্বল ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে হাত-পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে ডাকাতদল। এসময় ঘরে থাকা বেশকিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেয় তারা। সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) রাতে ওই নারী তার ঘরে একা ঘুমিয়ে ছিলেন। সকাল ৮টার দিকে তার দেবর শাহ আলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি চুরি সেটি তদন্ত করা হচ্ছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

গৃহবধূকে হত্যা করে সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতি 

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার