Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 01:27 AM পড়তে ১ মিনিট

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কাশিপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কারিনা দাস (২৩) সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের থ্রি-হুইলার চালক সঞ্জয় দাসের বড় মেয়ে।

এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তালা উপজেলার কাশিপুর গ্রামের সুজিত দাসের সঙ্গে কারিনা দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হত বলে অভিযোগ পরিবারের। 

কারিনার বাবা সঞ্জয় দাস জানান, তার জামাতা সুজিত টিউশনি করলেও স্থায়ী কোনো আয় ছিল না। এ কারণে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে সুজিত ও তার মা কারিনার ওপর চাপ সৃষ্টি করতেন এবং তাকে নানাভাবে কষ্ট দিতেন।

কারিনার মামা গৌর দাস বলেন, তার ভাগ্নীর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না। এর পেছনের রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

কারিনার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি বাটকেখালীসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে এবং দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ বলেন, আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে কারিনাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত অবস্থায় আগে থেকে পাওয়া যায়। পরে তাকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তার শরীরের কিছু ক্ষতও দেখা যায় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাতে হঠাৎ শ্বশুরবাড়ি থেকে কারিনার মৃত্যুর খবর পান তারা। পরে জানতে পারেন, কাশিপুর গ্রামের বাড়ি থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। খবর পেয়ে স্বজনদের মধ্যে নেমে আসে শোক ও হতবাক নীরবতা।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফুল কবির জানান, কারিনার শ্বশুরবাড়ি থেকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এলাকা: সাতক্ষীরা তালা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার