Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোসলের পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি কেন

BN DESK
02 September 2026, 09:45 PM পড়তে ১ মিনিট
গোসলের পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি কেন

লাইফস্টাইল ডেস্ক : আমাদের শরীরের সংবেদনশীল অংশ হচ্ছে ত্বক। তাই নিয়মিত ত্বকের যত্ন নেওয়া জরুরি। সে জন্য নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। নিয়ম করে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র ও মোলায়েম থাকবে।


সারা দিনে ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও গোসলের পর অবশ্যই ব্যবহার করা উচিত।
কেন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন

গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক দ্রুত রুক্ষ ও শুষ্ক হয়ে যাবে। এমনিতেও গোসলের সময় পানি পড়লে ত্বক একটু বেশিই রুক্ষ হয়ে যায়। তাই ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।


গোসলের সময় যেহেতু আমরা সাবান ব্যবহার করি, মুখে ফেসওয়াশ ব্যবহার করি, তাই তারপরে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। সে জন্য ত্বকের ধরন অনুসারে ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। ব্রণের সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

যাদের বেশি ঘাম হয়, ত্বক তেলতেলে ধরনের তারা জেল বা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


তাহলে ত্বক চিটচিটে হয়ে যাবে না। গোসলের পর ছাড়া রাতে ঘুমাতে যাওয়ার আগেও ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বকের গঠন নষ্ট হয়ে যাবে।
ভালো গুণমানের ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। কখনোই সস্তা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না।

এর ফলে ত্বকের স্বাস্থ্যের অবনতি হবে। সে জন্য ময়েশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চোখে যেন কোনোভাবেই ময়শ্চারাইজার ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

 
দিনে দুই বার অন্তত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তাহলেই সারা বছর ত্বক মোলায়েম ও উজ্জ্বল থাকবে।

সূত্র : এবিপি লাইভ

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

গোসলের পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি কেন

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার