Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোসলে নেমে প্রাণ গেলো ভাই-বোনের

BN DESK
01 September 2026, 06:37 PM পড়তে ১ মিনিট
গোসলে নেমে প্রাণ গেলো ভাই-বোনের

মফস্বল ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় মাছের খামারের পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-একই গ্রামের আনারুল হকের ছেলে তাওহীদ (৬) ও সামিউল হকের মেয়ে আফছা মণি (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, বিকালে বাড়ির পাশে ফিশারির অল্প পানিতে নেমে তাওহীদ, আফছা মণি ও তাদের সমবয়সী সাওদা আক্তার গোসল করছিল। গোসলের একপর্যায়ে তাওহীদ ও আফছা ডুবে যায়। এ সময় সাওদার চিৎকার পরিবারের লোকজন এসে দুই জনের লাশ উদ্ধার করে। ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। 

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গোসলে নেমে প্রাণ গেলো ভাই-বোনের

B
BN DESK | 16 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার