Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোয়েন্দা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৪ আটক

BN DESK
02 September 2026, 06:07 AM পড়তে ১ মিনিট
গোয়েন্দা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৪ আটক

নিউজ ডেস্ক:   খুলনা নগরীর বয়রা আজিজের মোড় এলাকায় পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় চার জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আটককৃতরা হলেন—খুলনা সদর থানাধীন বাগমার এলাকার মো. আব্দুল হামিদ সরদারের ছেলে মো. মাসুদ রানা, মিস্ত্রি পাড়ার আব্দুর সামাদ গাইনের ছেলে মো. ফয়সাল মাহমুদ, মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার কামরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন এবং শেরেবাংলা আমতলা এলাকার ইউসুফ আলীর ছেলে রিফাত পারভেজ রাফি।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেছেন, “পুলিশের সাবেক ইন্সপেক্টর মাহফুজের বাড়ির ভাড়াটিয়া সুমন অনলাইনে জুয়া খেলেন। এমন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে হানা দেন। এ সময় তারা ডিবি সদস্য পরিচয় দিয়ে সুমনের কাছে ২ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা তাদের প্রথমে আটক করে। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এডিসি (দক্ষিণ) হুমায়ুন কবির বলেছেন, “রাত সাড়ে ৮টার দিকে আমরা জানতে পারি, ডিবি পরিচয়ে চার জন বয়রা আজিজের মোড় এলাকার একটি বাড়িতে চাঁদা দাবি করে। তারা বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। পরে তারা ভাড়াটিয়া সুমনের কাছে আরো ২ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় মারপিট করে তারা। ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকার মানুষ জড়ো হয়ে চার জনকে আটক করে পুলিশে খবর দেয়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিতে থাকে। একসময় সমন্বয়ক হিসেবে পরিচয় দেয়। তাদের পরিচয় শনাক্ত হওয়ার পরে থানায় নেওয়া হয়। ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গোয়েন্দা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৪ আটক

B
BN DESK | 18 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার