Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গৌরনদীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

BN DESK
10 October 2025, 12:38 PM পড়তে ১ মিনিট
গৌরনদীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক যুবক জাহিদ হাসান (২৯) নিহত হয়েছেন।

 

আজ রবিবার (১৫ জুন) সকালে বরিশাল-ঢাকা মাহসড়কের গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান মাদারীপুরের শিবচর পৌরসভার তালুকদারকান্দি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত মোটরসাইকেলচালক জাহিদকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বরিশালের গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল রহমান বলেন, ‘দুর্ঘটনা কবলিত দুটি যানই জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা  নেওয়া হচ্ছে।’

এলাকা: বরিশাল গৌরনদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

গৌরনদীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার