Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গৌরনদীতে বাস চাপায় নিহত মোটরসাইকেল চালক

BN DESK
03 September 2026, 11:04 PM পড়তে ১ মিনিট
গৌরনদীতে বাস চাপায় নিহত মোটরসাইকেল চালক

বরিশালের গৌরনদীতে বাস চাপায় এক মোটরসাইকেল চালক নিহত এবং আরোহী গুরুতর আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত রিফাত হোসেন (৩৮) জেলার হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে। আহত আমানউল্লাহ (৩১) মোটরসাইকেলটির আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহণের একটি বাস বেপরোয়া গতিতে গৌরনদীর ভূরঘাটা এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিফাত হোসেন নিহত হন এবং গুরুতর আহত হন আরোহী আমানউল্লাহ।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: বরিশাল গৌরনদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

গৌরনদীতে বাস চাপায় নিহত মোটরসাইকেল চালক

B
BN DESK | 02 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার