Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গৌরীপুরে চলন্ত অবস্থায় হুক ছিঁড়ে বিজয় এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন

BN DESK
04 September 2026, 03:38 PM পড়তে ১ মিনিট
গৌরীপুরে চলন্ত অবস্থায় হুক ছিঁড়ে বিজয় এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত অবস্থায় ট্রেনের হুক ছিঁড়ে পেছনের বিজয় এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে গৌরীপুর রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে প্রবেশের আগে আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনায় ঘটে। তবে, চট্টগ্রাম ময়মনসিংহ লাইনে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিক বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর বাস স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই পেছনের দুটি বগির হুক ছিঁড়ে আলাদা হয়ে যায়। তবে মেরামতের কাজ চলছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গৌরীপুরে চলন্ত অবস্থায় হুক ছিঁড়ে বিজয় এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন

B
BN DESK | 07 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার