Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গৌরীপুরে বিজিবি সদস্যের বাবাকে কুপিয়ে হত্যা

BN DESK
04 September 2026, 03:41 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের গৌরীপুরে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

তার বাড়ি উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামে।নিহত মজনুর ছেলে মাজহারুল ইসলাম আকাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য বলে জানা গেছে। 

গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় স্থানীয় বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মজনু। পথে দুর্বারচর সড়কে দুর্বৃত্তরা তার পথরোধ করে ছুরিকাঘাত করে।

এসময় তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন গিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশ সামাজিক যোগাযোগ মাধ‍্যমে এক পোস্টে লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্রয়স্থল হারালাম। বাবা, তোমার শূন্যতা কীভাবে পূরণ করবো।

পরিবার পরিজন রেখে, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে দেশের মানুষের নিরাপত্তায় সীমান্তে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্বরত আমি। কিন্তু আমার পরিবারের নিরাপত্তা কে দেবে? আমাদের কোনো শত্রু ছিল না, কিশোর গ্যাং বা মাদকাসক্ত ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। বিচার চেয়ে আপনাদেরকে লজ্জা দেবো না।’ 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গৌরীপুরে বিজিবি সদস্যের বাবাকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 06 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার