Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গৌরীপুরে বিল থেকে গার্মেন্টকর্মীর মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 03:37 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারি গ্রাম থেকে আলিফ মাহমুদ (২২) নামে এক গার্মেন্টকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বারুয়ামারি গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলিফ মাহমুদ ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সড়ক এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি গাজীপুরে একটি গার্মেন্ট কারখানায় কর্মরত ছিলেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে এক কৃষক বেগুন তুলতে গিয়ে বিলে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানোহলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আলিফকে সেখানে এনে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গৌরীপুরে বিল থেকে গার্মেন্টকর্মীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 26 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার