উত্তরা ব্যাংক পিএলসি সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি -এর সাথে গ্যাস বিল সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তিতাস গ্যাস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কোম্পানী সেক্রেটারি জনাব মো: লুৎফুল হায়দার মাসুম এবং উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো: রাফিউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি -এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনেওয়াজ পারভেজ এবং উত্তরা ব্যাংক পিএলসি -এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মো: আবুল হাশেম উপস্থিত ছিলেন। তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (হিসাব) জনাব মো: মহিউদ্দিন মোল্লা এবং উত্তরা ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ লিটন পাশা খান, মহাব্যবস্থাপকবৃন্দ জনাব মো: মিজানুর রহমান, মোছা: রীনা সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গ্যাস বিল সংগ্রহে উত্তরা ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
BN DESK
05 September 2026, 07:59 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর