গ্লোবাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে ১১ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। সভায় বছরের প্রথম অর্ধবার্ষিকীতে ব্যাংকের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। এসময় পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ জামাল মোল্লা, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ ছাইদুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম খলিফা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম ও এ. এফ. সাব্বির আহমদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভায় উপশাখার ইন-চার্জগণ অনলাইনে যুক্ত ছিলেন।
গ্লোবাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
BN DESK
05 September 2026, 09:22 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর