Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গড়াই নদ থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

BN DESK
10 October 2025, 01:25 AM পড়তে ১ মিনিট
গড়াই নদ থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ সোমবার (১৯ মে ) বেলা১১টায় উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বামনপাড়া সংলগ্ন গড়াই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, গড়াই নদে ওই মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে নৌপুলিশের সদস্যরা এসে লাশ‌টি উদ্ধার ক‌রে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ম‌র্গে পাঠায়। 

এ বিষয়ে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো, ইমরান মাহমুদ তুহিন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ‌টি উদ্ধার করা হয়েছে। নাম পরিচয় এবং বয়স শনাক্তের চেষ্টা চলছে।   

এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ওই নারীর প‌রিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে নৌপুলিশ ও থানা পুলিশের সদস্যরা।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গড়াই নদ থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার