Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘরজামাই স্বামী শ্বশুরবাড়িতেই কুপিয়ে হত্যা করল স্ত্রীকে 

BN DESK
16 March 2024, 12:16 PM পড়তে ১ মিনিট
ঘরজামাই স্বামী শ্বশুরবাড়িতেই কুপিয়ে হত্যা করল স্ত্রীকে 

মফস্বল ডেস্ক : নেত্রকোণা সদরে টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী রুবিনা আক্তারকে (৩০) শ্বশুরবাড়িতেই কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় স্থানীয়রা স্বামী সাইদুল ইসলামকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবিনা আক্তার উপজেলার খাটপুড়া গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে। সাইদুল ইসলাম পাশের গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, সাইদুল ইসলাম ও রুবিনা দম্পতি নিঃসন্তান। বিয়ের পর থেকেই সাইদুল তার শ্বশুরবাড়িতে থাকতেন। শুক্রবার সকালে স্ত্রীর কাছে টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ঘরেই কুড়াল দিয়ে স্ত্রীকে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ সাইদুলকে গ্রেফতার করে। মরদেহ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন ইয়াসমিন আক্তার বাদি হয়ে সাইদুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ঘরজামাই স্বামী শ্বশুরবাড়িতেই কুপিয়ে হত্যা করল স্ত্রীকে 

B
BN DESK | 16 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার