Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন নেন আমার নাম: মির্জা আব্বাস

BN DESK
02 September 2026, 01:38 AM পড়তে ১ মিনিট

নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি আশা করব তারা নির্বাচনে আইন মেনে কাউকে ব্যক্তি আঘাত করে যাতে কথা না বলে।

তিনি বলেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে আমি এর চেয়ে অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি।

কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করিনি।

মির্জা আব্বাস বলেন, এখন সারাদিন শুধু আমার নামে বিষোদগার। আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। ওরা বুঝেনি আমি জীবনে বহু নির্বাচন ফেস করে এসেছি। আবারও বলছি ওরা বাচ্চা ছেলে। আমার সন্তানের মতো। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এরপর পুরানা পল্টন বধির স্কুলে মুখ বধির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

বিকেলে তিনি শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে তিনি চামেলীবাগ গ্রিন পিস অ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেবেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন নেন আমার নাম: মির্জা আব্বাস

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার