গ্রাহকদের রিটেইল ব্যাংকিং সেবা দিতে চট্টগ্রামের জামালখান শাখায় রিটেইল বিজনেস হাব চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি। রিটেইল গ্রাহকরা হোম, সেমি পাকা, কার, পার্সোনাল বিনিয়োগসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা বিজনেস হাব থেকে পাবেন। ২ জানুয়ারি, ২০২৫ বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজনেস হাবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মোঃ শোয়েব ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, রফিকুল ইসলাম এবং জোনের শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রিটেইল বিজনেস হাব উদ্বোধন
BN DESK
05 September 2026, 10:14 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর