Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ উদ্বোধন 

BN DESK
05 September 2026, 09:42 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ উদ্বোধন 

চট্টগ্রামের জেলা পরিষদ ভবনে ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.। ১০ মে, শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও (চলতি দায়িত্ব) কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তরিকুল ইসলাম, শরাফাত উল্লাহ, মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেনসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, “ট্রেড প্রসেসিং ইউনিট চালুর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের আমদানি-রপ্তানি বাণিজ্য এবং রেমিট্যান্স আহরণ আরও সহজ, দ্রুত ও দক্ষ সেবা প্রদান সম্ভব হবে।” 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ উদ্বোধন 

B
BN DESK | 11 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার