Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা, বিএনপি নেতা উদয় কুসুম বহিষ্কার

BN DESK
10 October 2025, 08:41 PM পড়তে ১ মিনিট
চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা, বিএনপি নেতা উদয় কুসুম বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট করার ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্দেশনা অমান্য, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী উদয় কুসুমকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, এর আগে একইদিন সকালে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন। পাশাপাশি তার বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও উঠেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা, বিএনপি নেতা উদয় কুসুম বহিষ্কার

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার