Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

BN DESK
01 September 2026, 07:30 PM পড়তে ১ মিনিট

ভোলার চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় লিয়া বেগম (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। 

আজ বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান-শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে এবং চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।

এ ঘটনার পর সহপাঠীরা তার লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করে বিচারের দাবি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে লিয়া বেগম মাদরাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছালে একটি  টমটম (মোটরচালিত যান) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর টমটমটি ফেলে রেখে চালক পালিয়ে যায়। এ ঘটনায় বিচারের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ভোলা চরফ্যাশন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

B
BN DESK | 02 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার