Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চরফ্যাশনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

BN DESK
01 September 2026, 07:34 PM পড়তে ১ মিনিট

ভোলার চরফ্যাশনে অবৈধভাবে মজুদ করা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনারয় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শশীভূষণ থানার অন্তর্গত উত্তর আইচা বাজারের তেল ব্যবসায়ী জয়নাল কেরাণীর বাড়ি থেকে এ ডিজেল উদ্ধার করা হয়।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে একটি চক্র সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে ডিজেল মজুদ করে অবৈধভাবে বিক্রি করে আসছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেনের নেতৃত্বে চালানো অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। অভিযানকালে ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়। যা যথাযথ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হয়েছিল। 

এ সময় ব্যবসায়ী জয়নাল কেরানীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও সূত্র জানায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, অবৈধ জ্বালানি মজুদ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন থাকার এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

এলাকা: ভোলা চরফ্যাশন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

চরফ্যাশনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার