Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
09 October 2025, 05:03 AM পড়তে ১ মিনিট
চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক:  ময়মনসিংহ সদরের সানকিপাড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে আহাদুল ইসলাম শিহাব (১৬) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আহাদুল ইসলাম শিহাব জামালপুর সদরের উত্তর কাচারী এলাকার সোহেল রানার ছেলে। তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ময়মনসিংহ স্টেশন থেকে এই ট্রেনে উঠে দরজার জায়গায় বসেন আহাদুল ইসলাম শিহাব।

রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকা পর্যন্ত আসতেই ঝাঁকুনিতে ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আহাদুল ইসলাম শিহাব।

খাইরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার