Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে নাক ফটলো চালকের 

BN DESK
04 September 2026, 03:36 PM পড়তে ১ মিনিট
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে নাক ফটলো চালকের 

মফস্বল ডেস্ক : জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় নাক ফেটে গুরুতর আহত হয়েছেন ট্রেন চালক মো. আতিকুল ইসলাম (৪২)।

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ইশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকায় আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। হঠাৎ একটি পাথর ট্রেনচালক মো. আতিকুল ইসলামের নাকে লাগে। এতে তার নাক ফেটে রক্ত বের হতে থাকে। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 

তিনি আরও বলেন, তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে অপর একজন চালক এসে বিজয় এক্সপ্রেস নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে নাক ফটলো চালকের 

B
BN DESK | 14 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার