Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদার দাবিতে টর্চার সেলে নির্যাতন, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

BN DESK
10 October 2025, 12:41 PM পড়তে ১ মিনিট
চাঁদার দাবিতে টর্চার সেলে নির্যাতন, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহের তারাকান্দায় চাঁদার দাবিতে টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত জিয়েসকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তারকৃতরা হলেন- তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েস (২৬), তার সহযোগী রাফি (১৯) এবং আব্দুল্লাহ (২১)। এর মধ্যে জিয়েসকে গতকাল সোমবার রাতে এবং রাাফি ও আব্দুল্লাহকে গত রোববার (৯ আগস্ট) গ্রেপ্তার করা হয়।  

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত শনিবার (৮ আগস্ট) বিকেলে জিয়েস মাঝিয়ালি বাজারে চুল কেটে টাকা না দিয়ে উল্টো দোকানি হক মিয়ার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় সেলুন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে দোকানিকে মারধর করা হয়। একপর্যায়ে সেলুনে তালাও লাগিয়ে দেন। এ সময় ভুক্তভোগী হক মিয়ার বড় ভাই লাক মিয়াকেও তার দোকানে গিয়ে মারধর করা হয়। তবে ঘটনাটি জানার পর ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকারের আশ্বাসে ৯ আগস্ট বিকেলে সেলুন খোলেন হক মিয়া। পরে সন্ধ্যার দিকে তাকে মারধর করেন জিয়েস। হক মিয়া বিষয়টি মামুনকে জানালে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও রক্তাক্ত করা হয়। এ ঘটনায় মামুন সরকার গতকাল সোমবার দুপুরে তারাকান্দা থানায় বাদী হয়ে জিয়েসকে প্রধান করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তার ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েস উপজেলার মাঝিয়ালী গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানিয়েছে থানা পুলিশ।   

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার বলেন, ছাত্রদল তারেক রহমানের আদর্শে গড়া সংগঠন। আর সেই সংগঠনের পদ ব্যবহার করে জিয়েস ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, তার টর্চার সেলে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন, মাদক সেবন, এমন কোনো অপরাধ নেই যে সে করে নাই। চুল কেটে নাপিতকে টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি। এটা ছাত্রদলের আদর্শ পরিপন্থি। তার এসব কর্মকাণ্ডের  প্রতিবাদ করায় সে আমাকেও হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেছে। তাই বিচারের প্রত্যাশায় মামলা করেছি।

ভুক্তভোগী হক মিয়া বলেন, চুল কাটার পর ৫ হাজার টাকা চাঁদা দাবি করে জিয়েস। টাকা না দিলে মারধর করে দোকান থেকে বের করে তালা লাগিয়ে দেয়। পরে মামুন ভাইয়ের কথায় দোকান খুললে পুনরায় আক্রমণ করে এবং মামুন ভাইকেও আঘাত করে।

সূত্র জানায়, জিয়েস নিজের পুকুর পাড়ে একটি টিনের ঘরে গড়ে তোলা টর্চার সেলে সাধারণ মানুষকে ধরে নিয়ে নির্যাতন করতেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবককে তার সহযোগী রাফি এবং আব্দুল্লাহ মারধর করছে ভিডিও কলে জিয়েসকে রেখে। ওই যুবকের গলায় অস্ত্র ধরে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। পরে চাঁদার টাকা দিতে রাজি হলে তাকে ছাড়া হয়।

তার নির্যাতনের শিকার জুয়েল ও রাসেল বলেন, জিয়েস প্রভাব খাটিয়ে তাদের কাছে টাকা পাবে মর্মে ভিডিও স্বীকারোক্তি আদায় করতে মারধর করে। প্রাণনাশের ভয়ে তারাও স্বীকারোক্তি দেন।  

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার বলেন, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিয়েসকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

চাঁদার দাবিতে টর্চার সেলে নির্যাতন, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার