Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদা না পেয়ে হকারকে অপহরণ, যুবদল নেতা মাধব গ্রেফতার

BN DESK
02 September 2026, 02:18 PM পড়তে ১ মিনিট
চাঁদা না পেয়ে হকারকে অপহরণ, যুবদল নেতা মাধব গ্রেফতার

সিলেটে হকারের কাছে চাঁদা দাবি ও অপহরণের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।

আজ রবিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকোনা গ্রাম থেকে সিলেট মহানগর পুলিশ তাকে গ্রেফতার করে।

জয়দ্বীপ চৌধুরী মাধব (৩৫) সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে।

চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় কাজল মিয়া বাদী হয়ে শনিবার কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সিলেট জেলা পরিষদের সামনের ফুটপাত থেকে কাজল মিয়া (৫০) নামের এক হকারকে জয়দ্বীপ চৌধুরীর নেতৃত্বে অপহরণ করে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে নিয়ে আসা হয়। সেখানে ছোরা দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে এবং তাকে মারধর করা হয়। পরে তার কাছে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

 

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে জিন্দাবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা। খবর পেয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী গিয়ে হকারদের শান্ত করে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর ২ ঘন্টার মাথায় রাত ১২টার দিকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয় যুবদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধবকে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

চাঁদা না পেয়ে হকারকে অপহরণ, যুবদল নেতা মাধব গ্রেফতার

B
BN DESK | 02 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার