Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া ৩ নারীকে বেনাপোলে হস্তান্তর

BN DESK
01 September 2026, 07:58 PM পড়তে ১ মিনিট
চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া ৩ নারীকে বেনাপোলে হস্তান্তর

নিউজ ডেস্ক:  বড় ধরণের চাকরির প্রলোভনে ভারতে পাচারের দুই বছর পর দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী। 

রোববার (৩০ মার্চ) দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন, ঢাকা জেলার কদমতলির সানজিদা আক্তার সিরাবনি (১৬), নারায়ণগঞ্জের নুরুল ইসলামের মেয়ে লাজু আক্তার (২৭) ও একই জেলার দেবুল মিয়ার মেয়ে চাঁদনি আক্তার (২৬)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, আনুষ্ঠানিকতা শেষে নারীদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এর হাতে তাদের হস্তান্তর করা হবে। তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দিতে ও আইনি সহায়তা দিতে এ সংস্থাটি কাজ করে থাকে।

সংস্থাটির এসইএফ বুলকি বালা জানান, পাচারকারীদের প্রলোভনে পড়ে এসব নারী অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যান। পরে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। ভারতীয় মানবাধিকার সংস্থা ‘পিজোলা’ তাদের মুক্ত করে শেল্টার হোমে আশ্রয় দেয়। দুই দেশের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া ৩ নারীকে বেনাপোলে হস্তান্তর

B
BN DESK | 30 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার