Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা

BN DESK
02 September 2026, 05:29 AM পড়তে ১ মিনিট
চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা

মফস্বল ডেস্ক : মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে চার বছরেরে শিশুর গলায় ছুরিধরে মাকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে যশোরের শহরতলীর বিরামপুর গাবতলায় এই ঘটনা ঘটে।

আহতের ভাই জানান, তাদের প্রতিবেশী হাসান আলী (১৮) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা চার বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়। তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসানসহ তার সহযোগীরা।  আহতের বাবা জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশী হাসান এ কাণ্ড ঘটিয়েছে। তিনি তার মেয়ে ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। 

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দুজন জড়িত। তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি। তবে এ ঘটনা এখনও কোনো মামলা হয়নি।

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা

B
BN DESK | 17 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার