Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চা বাগানে নিয়ে তরুণীকে গণধর্ষণ করল প্রেমিকসহ বন্ধুরা

BN DESK
02 September 2026, 02:44 PM পড়তে ১ মিনিট
চা বাগানে নিয়ে তরুণীকে গণধর্ষণ করল প্রেমিকসহ বন্ধুরা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে (২৩) উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চা বাগানে বেড়াতে নিয়ে গণর্ধষণ করেছে কথিত প্রেমিক ও তার বন্ধুরা। চিকিৎসা শেষে ওই তরুণী প্রেমিকসহ পাঁচজনের নাম উল্লেখ ও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় ধর্ষণ মামলা করেছেন।

পুলিশ অভিযান চালিয়ে প্রেমিক মাহমুদুল হাসান ও তার বন্ধু আল আমিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।  

মাহমুদুল হাসান উপজেলার সায়পুর গ্রামের ডালিম মিয়ার ছেলে এবং আল আমিন পূর্ব দৌলতপুর গ্রামের কুদরত আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কান্দিগ্রামের এক তরুণীর সাথে মাহমুদুল হাসান প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১২ জানুয়ারি প্রেমিক মাহমুদুল হাসান বেড়ানোর কথা বলে তাকে অহিদাবাদ চা বাগানে নিয়ে যায়। পূর্ব থেকে গোপনে সে তার কয়েকজন বন্ধুকে সেখানে রেখে দেয়। নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক সবাই মিলে তরুণীকে গণর্ধষণ করে। গুরুতর আহত অবস্থায় লম্পটরা বাড়ির পাশে ধর্ষিতা তরুণীকে ফেলে যায়।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর গোপাল দাস জানান, ধর্ষণের শিকার তরুণীর মায়ের মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মাহমুদুল হাসান ও তার বন্ধু আল আমিনকে গ্রেফতার করেছে। শনিবার আদালতে মাহমুদুল হাসান স্বীকারোক্তি দিয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

চা বাগানে নিয়ে তরুণীকে গণধর্ষণ করল প্রেমিকসহ বন্ধুরা

B
BN DESK | 20 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার