Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চিংড়ির ঝাল আচার খেয়েছেন কখনো?

BN DESK
02 September 2026, 10:40 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক : খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে আচার খেতে বাঙালির আলাদা ভালো লাগা আছে। জলপাই, কাঁচা মরিচ, আমের নানা ধরনের আচারের স্বাদ তো কমবেশি সবাই চেখেছেন। তবে চিংড়ি মাছ দিয়ে তৈরি ঝাল ঝাল আচার খেয়েছেন কি? স্বাদে একটু ভিন্ন, কিন্তু ভাত কিংবা খিচুড়ির সঙ্গে দারুণ জমে যায় এই চিংড়ির আচার।

নামমাত্র কয়েকটি উপকরণেই ঘরে তৈরি করে নিতে পারেন মুখরোচক এই পদ। অতিথি আপ্যায়নেও খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে চিংড়ির ঝাল আচার।

আসুন জেনে নেওয়া যাক চিংড়ির আচার কীভাবে তৈরি করবেন-

উপকরণ

ছোট বা মাঝারি চিংড়ি মাছ ১ কাপ
আদা কুচি ও রসুন কুচি আধা কাপ
হলুদ আধা চা চামচ
মরিচ গুঁড়া পরিমাণমতো
ভিনেগার বা সিরকা ২ টেবিল চামচ
শুকনো মরিচ স্বাদমতো
পাঁচফোড়ন বা মেথি-সরিষা গুঁড়া ১ চা চামচ
সরিষার তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

চিংড়ি মাছ ভালো করে ধুয়ে হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা সোনালি রং করে ভেজে তুলে নিন। ওই তেলেই ফোড়ন হিসেবে মেথি, সরিষা বা পাঁচফোড়ন দিন।

এরপর আদা কুচি ও রসুন কুচি দিয়ে ভাজুন। মসলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা চিংড়ি মাছ, পরিমাণমতো লবণ, গুঁড়া মসলা এবং ভিনেগার দিয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিন।

আচার সম্পূর্ণ ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করুন। তেল যেন আচারের উপরে ভেসে থাকে, এতে আচার দীর্ঘদিন ভালো থাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

চিংড়ির ঝাল আচার খেয়েছেন কখনো?

B
BN DESK | 24 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার