Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগ

BN DESK
02 September 2026, 01:29 PM পড়তে ১ মিনিট

মৌলভীবাজারের কমলগঞ্জে চিকিৎসকের অবহেলায় ঐশী রবিদাস নামে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়।

মৃত ঐশী রবিদাস (১৪) শমশেরনগর চা বাগানের রবিদাস টিলা এলাকার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে।

স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে তীব্র মাথাব্যথার সমস্যায় ঐশীকে ওই হাসপাতালে ভর্তি করে স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। সুস্থ-সবল একটি মেয়ের হঠাৎ এমন মৃত্যুতে চা বাগান এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় শত শত চা শ্রমিক ও এলাকাবাসী হাসপাতাল এলাকায় জড়ো হন। তারা ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বরত চিকিৎসকদের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা শান্ত হয়।

নিহত ঐশীর বাবা বাবুল রবিদাস অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েটা শুধু মাথাব্যথা নিয়ে ভর্তি হয়েছিল। ডাক্তাররা যদি সময়মতো সঠিক চিকিৎসা দিতেন, তবে আজ তাকে হারাতাম না।

শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, ঐশীকে এক মাস আগে ওই হাসপাতালে নিয়ে গেলে তখন মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। একমাস পর গত বৃহস্পতিবার আবারও অসুস্থতা নিয়ে তাকে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগ

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার