Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

BN DESK
10 October 2025, 05:59 AM পড়তে ১ মিনিট
চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সহ দলটির কেন্দ্রীয় নেতারা। রোববার (৩১ আগস্ট) রাত ১১ টায় এনসিপি নেতারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরের খোঁজ নিতে যান।

নাহিদ ইসলাম এসময় নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলায় জড়িত সেনা সদস্য ও পুলিশের সদস্যদের বিচারের নিশ্চিতের দাবি জানান।

এর আগে চীন সরকারের আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের এনসিপি প্রতিনিধি দল। এরপর সরাসরি তারা ঢাকা মেডিকেলে চলে যান।

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ কেন্দ্রীয় নেতারা।

 
এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার