Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুনারুঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
02 September 2026, 02:47 PM পড়তে ১ মিনিট
চুনারুঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বালুবাহী ট্রাকের চাপায় সজল মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্ডী মাজারের অদূরে আঞ্চলিক মহাসড়কের জামটিলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সজল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাসেমপুর গ্রামের আব্দুল ছিদ্দিক মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজল পাল জানান, সজলসহ আরও দুই যুবক সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে মোটরসাইকেলযোগে পুরাতন মহাসড়ক দিয়ে চুনারুঘাট সদরে ফিরছিলেন। চন্ডিছড়া চা বাগানের ভেতরে পৌঁছানোর পর চুনারুঘাট থেকে সাতছড়িমুখী বালুবাহী ট্রাককে ক্রস করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় আরোহী সজল ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক ও অপর এক আরোহী চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। রাতেই ময়নাতদন্তের জন্য সজলের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

চুনারুঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 20 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার