Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুনারুঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশ চেষ্টা ,মা-ছেলে আটক

BN DESK
02 September 2026, 02:58 PM পড়তে ১ মিনিট
চুনারুঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশ চেষ্টা ,মা-ছেলে আটক

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা ও ছেলেকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

তারা হচ্ছেন, সিলেটের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)। বুধবার দিবাগত রাতে বাল্লা সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবির একটি টহল দল।

বিজিবি জানায়, রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লা সীমান্তের কলাবাগান এলাকা দিয়ে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় আদম ব্যাপারীরা পালিয়ে যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সীমান্তে মানব পাচারকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। আটক দুজনকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক দুজনসহ আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে মামলা করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

চুনারুঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশ চেষ্টা ,মা-ছেলে আটক

B
BN DESK | 28 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার