Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

BN DESK
09 October 2025, 08:30 PM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ হোসেন ওই গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, প্রতিবেশীর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর পড়ে ঝুলে থাকে আলিফ। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার (এএসআই) আবুল বাশার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার