Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

BN DESK
04 September 2026, 10:48 PM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ওয়াদুদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নিহতের মরদেহ হস্তান্তর করেন চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ। এর আগে রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াদুদু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ার মৃত আজমত হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মেইল ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেসে কাটা পড়ে এ ব্যক্তি নিহত হন। রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সকালে পিবিআই পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

B
BN DESK | 07 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার