Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় ভৈরব নদে গোসলে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

BN DESK
10 October 2025, 12:22 PM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় ভৈরব নদে গোসলে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মুক্তারপুর গ্রামের মো. সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৬) এবং মো. জুয়েল মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (৭)। তারা দুজনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

সজীব হোসেন জানান, বিদ্যালয় ছুটি শেষে রোববার দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা জাগ দেওয়া পাটের ওপরে উঠে খেলা করছিল। এসময় রিমন পানিতে পড়ে যায়। জুবায়েদ রিমনকে তুলতে গেলে সেও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত তাদের বাড়ি গিয়ে বাবা-মাকে ঘটনাটি বলে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর দাফন করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় ভৈরব নদে গোসলে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার