Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

BN DESK
10 October 2025, 06:17 AM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম বাবু নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। 

আজ বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়া প্রতিবাদ করে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।  

নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

স্বজন ও গ্রামবাসীর জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ইব্রাহিমসহ কয়েকজন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যান। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ ভারতে নিয়ে গেছে বিএসএফ।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমির জানান, নিহতের গ্রামের বাড়ি গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছেন তিনি।  

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি জানান যে একদল স্বর্ণ চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার