Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গার ৭১ বছর বয়সী বৃদ্ধাকেধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

BN DESK
07 September 2026, 12:15 AM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরিকুল ইসলাম ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০ মে দুপুরে ওই বৃদ্ধা দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যান। সেখান থেকে ফেরার সময় মেয়ের দেওয়া তরকারি ও মাছের ব্যাগ নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরিকুল ইসলাম তার ব্যাগ বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে নেয়।

অভিযোগ রয়েছে, পরে মেন্দের মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্ত যুবক হঠাৎ বৃদ্ধাকে জড়িয়ে ধরে ধর্ষণ করে। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। এরপর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে। 

এ ঘটনায় রোববার (২৪ মে) রাতে ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ইব্রাহিমপুর এলাকার একটি মাঠে নিয়ে ওই বৃদ্ধাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গার ৭১ বছর বয়সী বৃদ্ধাকেধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার