Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় এবার প্রায় দেড় লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

BN DESK
02 September 2026, 03:47 AM পড়তে ১ মিনিট

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ।

প্রেস কনফারেন্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, জেলার ৬ থেকে ১১ মাস বয়সি ১৭ হাজার ৫৪১ জন শিশুকে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ১ লাখ ২৮ হাজার ৩০৪ জন শিশুক লাল রঙের (২ লাখ আইইউ) উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কর্মসূচি বাস্তবায়নে জেলার ৮৯৬টি আউটরিচ কেন্দ্র ও ৮টি স্থায়ী কেন্দ্রে মোট ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

প্রেস কনফারেন্সে চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় এবার প্রায় দেড় লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

B
BN DESK | 26 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার